শিকারে গিয়ে বিপাকে প্রিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাকিস্তানের বেলুচিস্তানে বিরল প্রজাতির পাখি হুবারা বাস্টার্ড শিকারে গিয়ে বিদ্রোহীদের তোপের মুখে পড়েছেন কয়েকজন আরব শেখ। তাঁদের বহরের একটি দলছুট গাড়িতে গুলি করেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী বিদ্রোহীরা। তারা আরব রাজপরিবারের ওই সদস্যদের তক্ষুনি চলে যাওয়ার হুমকি দেয়। সংযুক্ত আরব আমিরাতের প্রিন্স সাইফ বিন জয়েদ আল নাহিয়ান গত সোমবার ৩০ এসইউভির বিশাল বহর নিয়ে শিকারে যান। গাড়িগুলো খেতখামারের ব্যাপক ক্ষতি করে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে। পরের দিন বেলুচিস্তানে শত শত মানুষ আরব শেখদের শিকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। কৃষকেরা বলেন, শিকারের কারণে বিরল এই পাখি এখন বিপন্ন হওয়া ছাড়াও এতে ফসলের ক্ষতি হয়।