শিখ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার পেশোয়ারের নাথিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম হরজিৎ সিং (২৮)। নাথিয়া বাজারে তাঁর একটি ভেষজ ওষুধের দোকান আছে। মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা ওই দোকানের সামনেই তাঁকে হত্যা করে। দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। এএফপি