শুভ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসির সাবেক উপস্থাপক রেহাম খানকে বিয়ে করার কথা স্বীকার করার পর ইমরান খানের প্রতি শুভকামনা জানিয়েছেন তাঁর সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। রেহাম খানকে গোপনে বিয়ে করার কথা গত মঙ্গলবার স্বীকার করেন ৬২ বছর বয়সী ইমরান। গত মঙ্গলবার জেমাইমা টুইটারে এক বার্তায় বলেন, ‘...এবং আমি আশা করি ইমরান খান এই জীবনের এই নতুন পর্যায়ে সুখী হবেন।’ ২০০৪ সালেই জেমাইমার সঙ্গে ইমরানের বিচ্ছেদ ঘটে। তাঁদের ঘরে রয়েছে দুই সন্তান। গত বছরের অক্টোবরে ইমরান খান আবার বিয়ে করার উদ্যোগ নিলে জেমাইমা তাঁর নাম থেকে ‘খান’ পদবী বাদ দেন। ৪১ বছর বয়সী রেহাম খান বিবাহিত ছিলেন। আগের স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। রেহাম তিন সন্তানের মা। এনডিটিভি