শেষ মুহূর্তে পিছটান পিটিআই প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় ‘আজাদি মার্চ’ সমাবেশের আগমুহূর্তে পিছটান দিয়েছেন উদ্যোক্তা দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রেসিডেন্ট জাভেদ হাশমি। গত বছরের নির্বাচন বাতিল এবং ‘ভোট জালিয়াতিতে’ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে এই সমাবেশের ডাক দেয় পিটিআই। পরে তাতে সমর্থন জানায় তাহির উল কাদরির পাকিস্তানি আওয়ামি তেহরিক (পিএটি)।
এদিকে লাহোর হাইকোর্টের একটি বেঞ্চ পিএটি-প্রধান তাহির উল কাদরিকে গ্রেপ্তারের আবেদন খারিজ করে দিয়েছেন। খবর ডেনর।
‘আজািদ মার্চ’ শুরু হওয়ার সব প্রস্তুতির শেষ মুহূর্তে গতকাল ইসলামাবাদ থেকে মুলতান চলে যান পিটিআইর প্রেসিডেন্ট জাভেদ হাশমি। এর মধ্য দিয়ে দলটির শীর্ষ নেতাদের মধ্যে বিভক্তির বিষয়টি সামনে এল।
ইসলামাবাদে আজকের সমাবেশ সামনে রেখে কয়েকটি শহরের মুঠোফোন নেটওয়ার্ক ও গুরুত্বপূর্ণ এলাকার অনেক রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।