সংলাপের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমীমাংসিত সমস্যার সমাধানে শান্তিপূর্ণ সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তান ও ভারত। পাকিস্তান সফরে যাওয়া ভারতের নতুন পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরীর বৈঠকে এই অঙ্গীকার করা হয়। গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত হয় তাঁদের বৈঠক। গত বছরের আগস্ট মাসে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বাতিলের পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করার পর ভারত ওই বৈঠক বাতিল করেছিল। সার্ক দেশগুলো সফরের অংশ হিসেবে জয়শঙ্কর পাকিস্তানে যান। এর আগে তিনি ভুটান ও বাংলাদেশ সফর করেন।
ডন