সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে পাকিস্তানের পেশোয়ারের স্কুলে গত ১৬ ডিসেম্বরের হত্যাযজ্ঞে জড়িত বলে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আফগান কর্মকর্তারা তাদের পাকিস্তানের কাছে হস্তান্তর করার খবর অস্বীকার করেছেন। তাঁরা বলেছেন, ওই পাঁচ ব্যক্তিকে হস্তান্তর করার আগে আফগানিস্তানেই জিজ্ঞাসাবাদ করা হবে। এরা পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় ১৩৩ শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়।
দ্য ডন