সফল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান গতকাল শুক্রবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম মাঝারি পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শাহিন-৩ নামের এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ও প্রচলিত যুদ্ধাস্ত্র নিয়ে ২ হাজার ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। পরীক্ষার প্রত্যাশিত সব মাপকাঠি পূরণ হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর। উৎক্ষেপণ পরিদর্শন করেন পাকিস্তানের সামরিক কৌশল নির্ধারণকারী নানা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ও প্রযুক্তিবিদেরা।
ডন