প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানের (সার্ন) সহযোগী সদস্য হয়েছে পাকিস্তান। দেশটির পরমাণু শক্তি কমিশন (পিএইসি) গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানই প্রথম খ্যাতনামা এ প্রতিষ্ঠানের সহযোগী সদস্যপদ অর্জন করেছে। সার্নের সদস্য হওয়ার ফলে সংগঠনটির সঙ্গে পাকিস্তানি বিজ্ঞানীদের দীর্ঘমেয়াদি অংশীদারির নতুন যুগের সূচনা হবে। পাকিস্তান এখন প্রতিষ্ঠানটির পরিষদের সভায় উপস্থিত থেকে এর পরিচালনা কার্যক্রমে অংশ নিতে পারবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিভিন্ন শিল্প খাতে পাকিস্তানের বিকাশের সুযোগও তৈরি হবে। শর্ত পূরণ সাপেক্ষে পাকিস্তানের আবেদনটি গত বছরের ১৮ সেপ্টেম্বর সার্ন কাউন্সিলে সর্বসম্মতভাবে অনুমোদন পায়।
ডন