সহায়তা করবে মাদ্রাসাগুলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন পাকিস্তানের মাদ্রাসাগুলোর প্রতিনিধিরা। খবর ডনের।
শনিবার পাকিস্তানের সরকার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সভায় মাদ্রাসার পাঁচজন প্রতিনিধি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করায় সহায়তার আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া নিবন্ধনের জন্য সমন্বিত ফরম প্রস্তুত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।