প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পেশোয়ারের স্কুলে ভয়াবহ জঙ্গি হামলায় অভিযুক্ত সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ। পাকিস্তানের আইএসপিআরের এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়। পাকিস্তানে সামরিক আদালত স্থাপনে দেশটির সুপ্রিম কোর্টের বৈধতা দানের পর এই প্রথম কোনো রায় হলো। রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সামরিক আদালতের এই রায়ের বিষয়ে দণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন। গত বছরের ডিসেম্বরে পেশোয়ারের সেনাবাহিনীর স্কুলে জঙ্গি হামলা হয়। ওই হামলার পর সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট মামলার বিচারের জন্য সামরিক আদালত স্থাপন করা হয়।
ডন