সাবেক মন্ত্রীকে বিমানে চড়তে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা রেহমান মালিক এবং পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) জাতীয় পরিষদের সদস্য রমেশ কুমার ওয়াকওয়ানিকে বিমানে উঠতে দেননি ক্ষুব্ধ যাত্রীরা। একটি ফ্লাইটে গতকাল মঙ্গলবার তাঁদের ইসলামাবাদ থেকে করাচি যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা বিমানবন্দরে পৌঁছান নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। তাঁদের জন্যই ফ্লাইটটি এতক্ষণ আটকে ছিল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা। অবশেষ তাঁরা বিমানে উঠতে গেলে বাধা দেন যাত্রীরা। এক যাত্রীকে বলতে শোনা যায়, ‘মালিক সাহেব, আপনি এখন আর মন্ত্রী নন। আর যদি হনও, আমরা তা পাত্তা দিই না।’ দ্য ডন