পিছু হটছে পিপিপি আর পিটিআই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ঘটনাগুলো বিচারে সামরিক আদালত গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে পাকিস্তানের কয়েকটি শীর্ষ রাজনৈতিক দল। পেশোয়ারের স্কুলে ভয়াবহ জঙ্গি হামলার পরপরই এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছিল দলগুলো। খবর ডনের।
প্রভাবশালী পিপিপি নেতা ও সিনেটে বিরোধীদলীয় নেতা আইতজাজ আহসান মঙ্গলবার পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল যে সংবিধান সংশোধনের প্রস্তাব উপস্থাপন করেছেন, তা তিনি ও অন্যরা প্রত্যাখ্যান করেছেন। আইতজাজ বলেন, ‘সংবিধান সংশোধনের পরিবর্তে আইনে সামান্য পরিবর্তন এনেই আমরা ২৪ ডিসেম্বরের বৈঠকের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারি।’
আইন বিশারদেরা শুরু থেকেই বলে আসছেন, সামরিক আদালত গঠন করতে হলে সংবিধানে পরিবর্তন আনার দরকার হবে।