সামরিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সেনাপ্রধানের অধীনে এই মুহূর্তে পাকিস্তানের সামরিক নীতিতে কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাকিস্তানের জিও টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান সামরিক নীতি অব্যাহত থাকবে। বিদায়ী সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের নীতির প্রভাব এবং তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা অক্ষুণ্ন থাকবে।
তিন বছর দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন রাহিল শরিফ। আজ মঙ্গলবার তাঁর স্থলাভিষিক্ত হবেন কামার জাভেদ বাজওয়া। নতুন এই নিয়োগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।