সারতাজ আজিজ ভারত যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ২৩ আগস্ট ভারতে যাচ্ছেন। দুই দেশের নিরাপত্তাবিষয়ক আলোচনায় যোগ দিতেই আজিজ যাচ্ছেন ভারতে। দীর্ঘ কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টার পর চিরবৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবার আলোচনা শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সারতাজ আজিজ তাঁর ভারত সফরের বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে চাই, আমি ২৩ আগস্ট ভারত যাচ্ছি।’
রয়টার্স