সিআইএর ঘাঁটিতে হামলায় অর্থ দিয়েছিল পাকিস্তান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে ২০০৯ সালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তান সরকার অর্থ জুগিয়েছিল বলে অভিযোগ উঠেছে। একটি মার্কিন তারবার্তায় এমনটা বলা হয়েছে। তবে পাকিস্তান এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
তথ্য অধিকারের আওতায় আবেদনের পর সম্প্রতি এ বিষয়ক কিছু নথি প্রকাশ করা হয়। নথির তথ্য অনুযায়ী, সিআইএর তথ্যদাতার ছদ্মবেশে হুম্মাম খলিল মোহাম্মাদ আবু মুলাল আল বালাবি নামের এক ব্যক্তি ২০০৯ সালের ৩০ ডিসেম্বর আফগানিস্তানের খোশত প্রদেশের সিআইএর ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালান। এতে সিআইএর সাতজন সদস্য, নিরাপত্তাকর্মী ও একজন গাড়িচালক নিহত হন।
নথির তথ্য অনুযায়ী, ওই হামলা চালানোর জন্য জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন কর্মকর্তা দুই লাখ ডলার দিয়েছিলেন।