প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে উদ্যাপিত হবে হোলি। হিন্দুধর্মাবলম্বীদের এ উৎসব উপলক্ষে ২৪ মার্চ প্রদেশটিতে প্রথমবারের মতো সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী কাইম আলী শাহের শীর্ষ সহযোগী মাওলা বাখশ চানদিও বলেন, ‘আমরা হোলি উদ্যাপনের লক্ষ্যে প্রদেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছি।’ দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে বখতাওয়ার ভুট্টো জারদারি একটি সরকারি বিজ্ঞপ্তি গতকাল টুইট করেন। ওই বার্তায় বলা হয়, জরুরি সেবা ছাড়া সব সরকারি অফিস ওই দিন বন্ধ থাকবে। ২০ কোটি মানুষের দেশ পাকিস্তানের ২ শতাংশ হিন্দু, যাদের বেশির ভাগেরই অবস্থান সিন্ধু প্রদেশে।
এএফপি