প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত ৭২টির মতো জঙ্গি সংগঠন ও গোষ্ঠীর মধ্যে সহিংস বলে চিহ্নিত কয়েকটির বিরুদ্ধেই কেবল ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারের আসন্ন দমনাভিযানে তারাই লক্ষ্যবস্তু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, অন্তত প্রথম দিকে সরকারের নজর থাকবে শুধু সশস্ত্র রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত সংগঠনগুলোর ওপর। এদিকে গত শনিবার সহিংসতা পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রশাসনকে সহযোগিতার অঙ্গীকার করেছে নিষিদ্ধঘোষিত গোষ্ঠী আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার।
ডন