সুপ্রিম কোর্টে এনডিটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রচার এক দিনের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে এনডিটিভি কর্তৃপক্ষ।
গত জানুয়ারিতে পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার সময় এনডিটিভির সরাসরি সম্প্রচারে সেখানকার কিছু ‘স্পর্শকাতর’ দৃশ্য দেখানো হয় বলে সরকার অভিযোগ করেছে। এর জের ধরে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে এক দিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
আবেদনে এনডিটিভি কর্তৃপক্ষ বলেছে, সরকারের অভিযোগ ভিত্তিহীন। একই দৃশ্য অন্যান্য চ্যানেল ও পত্রিকায়ও এসেছে। এনডিটিভি ছাড়াও এক দিনের জন্য আরেকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।