স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি আদালত লাহোর নগরে মেট্রো প্রকল্প নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের কাজে স্থানীয় কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ভাঙার কথা ছিল। ঐতিহ্য রক্ষাকর্মীদের  যুক্তি, মেট্রো প্রকল্প বাস্তবায়ন হলে মোগল আমলের কেল্লা, শালিমার গার্ডেনস এবং ভিক্টোরীয় যুগের জেনারেল পোস্ট অফিস ইত্যাদি স্থাপনার ক্ষতি হবে। এর মধ্যে শালিমার গার্ডেনস ইউনেসকোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্য স্থাপনা। 

রয়টার্স