স্বীকৃতি পেলেন হামিদ মির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি সাংবাদিক হামিদ মির, কলম্বিয়ার অনুসন্ধানী প্রতিবেদক ক্লদিয়া দুকে এবং ইয়েমেনের যুদ্ধক্ষেত্রের প্রতিবেদক মোহাম্মদ আল-কাদি এ বছর ‘মোস্ট রেসিলিয়েন্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। নেদারল্যান্ডসের ‘ফ্রি প্রেস লাইভ ২০১৬’ অনুষ্ঠানের আয়োজকেরা এই ঘোষণা দিয়েছেন। হামিদ মির পাকিস্তানের একজন সুপরিচিত টেলিভিশন সাংবাদিক। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর তিনিই প্রথম সাংবাদিক হিসেবে আল-কায়েদার নেতা প্রয়াত ওসামা বিন-লাদেনের সাক্ষাৎকার নেন। পাকিস্তানি তালেবান ২০১২ সালে হামিদ মিরকে হত্যার চেষ্টা করেছিল।
বিজ্ঞপ্তি