প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে কম বয়সে নোবেলজয়ের গৌরবের অধিকারী হলে কী হবে, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের আগে স্যাট পরীক্ষা দিতে হবে মালালা ইউসুফজাইকেও। দেখাতে হবে ভালো ফল। মালালার পছন্দের তালিকায় রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ বলে দিয়েছে, আগে স্যাট পরীক্ষা, এরপরই আবেদনের প্রক্রিয়া। স্যাটের স্কোরে সাফল্য দেখাতে পারলে স্নাতক প্রথম বর্ষের ২ হাজার আসনের বিপরীতে ৪০ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মালালা। সম্প্রতি যুক্তরাজ্যে উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় খুব ভালো ফল করেছেন ২০১২ সালে তালেবানের গুলিতে গুরুতরভাবে আহত নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা।
সিএসমনিটর