প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রী হামিদ সাইদ কাজমিকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। হজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকালে হাজিদের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টি ক্ষমতায় থাকাকালে হামিদ প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে মক্কায় পাকিস্তানি হাজিদের জন্য তিনি নিম্নমানের বাসা ভাড়া করেন এবং হাজিদের কাছ থেকে ঘুষ ও অতিরিক্ত ভাড়া আদায় করেন। আদালত হামিদ বাদেও ওই মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাকে যথাক্রমে ১, ৬ ও ৪০ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তিনজনকেই কারাগারে নেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে তাঁদের আপিল করার সুযোগ রয়েছে।
রয়টার্স