প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উগ্রবাদী নেতা হাফিজ সাঈদের সংগঠন ‘তেহরিক-ই-আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর’কে নিষিদ্ধ করেছে পাকিস্তান। এটি জামাত-উত-দাওয়ার সহযোগী সংগঠন। হাফিজ সাঈদকে গত ফেব্রুয়ারিতে লাহোরে গৃহবন্দী করে রাখা হয়। তখন তাঁর সপক্ষে রাস্তায় মিছিল-মিটিং করে আলোচনায় আসে তেহরিক-ই-আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর। ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাঈদকে দায়ী করে আসছে ভারত। মুম্বাইয়ে সে হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। সহযোগী সংগঠন নিষিদ্ধের পর পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনার জন্য কাল সোমবার আলোচনায় বসবে জামাত-উত-দাওয়া। পাকিস্তানের গণমাধ্যম দ্য ন্যাশন এই তথ্য দিয়েছে। পাকিস্তান সরকারের ওপর এ ধরনের সংগঠনগুলো বন্ধে আন্তর্জাতিক চাপ আছে। জাতিসংঘ ২০০৮ এবং ২০১২ সালে যথাক্রমে জামাত-উত-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াতকে নজরদারির তালিকায় রেখেছে।
এনডিটিভি