প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক সহিংসতার ঘটনায় অন্তত ১০ শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার প্রদেশটির গোয়াদার জেলায় একটি নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়ে অজ্ঞাত মোটরসাইকেলে আসা হামলাকারীরা। নির্বিচার গুলিতে ঘটনাস্থলেই আট শ্রমিক নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন শ্রমিক মারা যান। কোনো গোষ্ঠী এ হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমরা সন্ত্রাসীদের কাছে মাথা নত করব না।’
ডন