প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১০ সদস্যের ওই দলটি সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর যৌথ অভিযানকালে গ্রেপ্তার হয়। তাদের কাছে এলাকার ২২ জন বিশিষ্ট ব্যক্তির তালিকা মিলেছে। মালালার মতো এঁদেরও হত্যার পরিকল্পনা করছিল জঙ্গিরা। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল অসিম বাজওয়া গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানান। ২০১২ সালের অক্টোবরে জঙ্গি-অধ্যুষিত সোয়াত উপত্যকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানের গুলিতে গুরুতর আহত হয় নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা।
বিবিসি