৩০ সন্ত্রাসীর মৃত্যুর আদেশে পাকিস্তানের সেনাপ্রধানের স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ৩০ সন্ত্রাসীর মৃত্যুর আদেশে স্বাক্ষর করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ। এসব সন্ত্রাসীর মধ্যে কয়েকজন ২০১৪ সালে পেশোয়ারের সেনা স্কুলে হামলায় অভিযুক্ত। হামলায় ওই স্কুলের ১৪৪ শিক্ষার্থী নিহত হয়।
পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলার পর ২০১৫ সালের জানুয়ারিতে বিশেষ সামরিক আদালত স্থাপন করা হয়। এই আদালতে বড় কোনো শাস্তি প্রদানের ক্ষেত্রে সেনাপ্রধানের অনুমোদন প্রয়োজন।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্র জানায়, এসব জঙ্গি সৈন্যদের অপহরণের পর জবাই, বিমানবন্দরে হামলা, বেসামরিক নাগরিকদের হত্যা, পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে যুক্ত ছিল।