৫ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান সীমান্ত ঘেঁষে পাকিস্তানের তিনটি সীমান্তচৌকিতে গত রোববার রাতে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রচার বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে সেখানে হামলাকারী গোষ্ঠীটির নাম উল্লেখ নেই। বিবৃতিতে বলা হয়, রোববার গভীর রাতে সীমান্তের ওই চৌকিগুলোতে ওপার থেকে আসা ‘সন্ত্রাসীরা’ হামলা চালায়। কিন্তু সতর্ক প্রহরা ও তাৎক্ষণিক ব্যবস্থায় হামলা প্রতিহত করা হয়।