৮৬ ভারতীয় জেলেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৮৬ জন জেলেকে গতকাল রোববার মুক্তি দিয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে চলতি মাসে দ্বিতীয় দফায় বিদেশি জেলেদের স্বদেশে ফেরত পাঠাল পাকিস্তান। বিনা অনুমতিতে পাকিস্তানের নৌ-সীমায় প্রবেশ করায় ওই জেলেদের আটক করা হয়েছিল। তাঁরা করাচির মলির কারাগারে কয়েদ ছিলেন। কারা তত্ত্বাবধায়ক রাজা মুমতাজ বলেন, এখনো ৩৬৩ জন ভারতীয় পাকিস্তানের হেফাজতে রয়েছেন। এর আগে ৬ মার্চ পাকিস্তান ৮৬ জন বিদেশি জেলে ও একজন বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছিল। ভারতের কারাগারে আটক থাকা পাকিস্তানি জেলেদের মুক্তি দেওয়ার বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিবাচক ইঙ্গিত দেন। সেই ইঙ্গিতে সাড়া দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেওয়া উদ্যোগেই মূলত ভারতীয় জেলেদের দেশে পাঠানো হলো বলে মনে করা হচ্ছে। এএফপি