৯২ 'জঙ্গি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এলাকায় জঙ্গিদের গোপন অবস্থানে বিমান হামলায় কমপক্ষে ৯২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। গত মঙ্গলবার বিমান বাহিনীর যুদ্ধবিমান ওই হামলা চালায় বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল এলাকায় সুনির্দিষ্ট লক্ষ্যে চালানো বিমান হামলায় ১২ জন বিদেশিসহ ৫৩ জঙ্গি নিহত হয়েছে। নিহত বিদেশিদের সবাই উজবেকিস্তানের নাগরিক। আরও বলা হয়, একই এলাকায় আরেক হামলায় ২৩ জঙ্গির মৃত্যু হয়েছে। একই দিন খাইবার এলাকায় নিহত হয় ১৬ জঙ্গি। ডন