প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনার কিলিং’ (পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা) বিরোধী আইন করল পাকিস্তান। এ ধরনের ঘটনায় আইনের যেসব ফাঁক গলে অপরাধী পার পেয়ে যেত, তা বন্ধ করে গতকাল বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদে দীর্ঘ প্রতীক্ষিত এই আইন পাস হয়েছে। এতে হত্যাকারীর যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে। হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবার ক্ষমা করে দিলেও হত্যাকারী ওই সাজা থেকে মুক্তি পাবে না। দেশটির এক ফেসবুক তারকা তাঁর ভাইয়ের হাতে খুন হওয়ার তিন মাস পর এই আইন হলো। ওই হত্যাকাণ্ডের পর বিশ্বব্যাপী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবছর দেশটিতে কয়েক শ নারী তথাকথিত অনার কিলিংয়ের শিকার হন।
এএফপি