প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে কয়েক শ সেনাসদস্য ও তাঁদের পরিবারকে বহনকারী একটি ট্রেন সেতু ভেঙে নিচের খালে পড়ে গিয়ে একজন কর্মকর্তাসহ ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। কর্তৃপক্ষ একে অন্তর্ঘাত বলে সন্দেহ করছে। উত্তর-পূর্ব পাকিস্তানের গুজরানওয়ালায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে করে একটি ইউনিটের সেনারা অস্ত্র-সরঞ্জাম নিয়ে দক্ষিণের সিন্ধু প্রদেশ থেকে উত্তর পাকিস্তানে যাচ্ছিলেন। কয়েকটি বগি নিচের খালে পড়ে আংশিক ডুবে যায়। দুর্ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কার পাশাপাশি এ ঘটনায় দেশটির অনেক অবকাঠামোর নাজুক অবস্থার দিকেও নতুন করে দৃষ্টি পড়েছে।
রয়টার্স