'অর্থ জোগানদাতা' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পুলিশ বলেছে, দেশটির বন্দরনগর করাচি থেকে আল-কায়েদার সন্দেহভাজন অর্থ জোগানদাতা আবদুর রেহমান ওরফে আবদুল রেহমান সিন্ধিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। আবদুর রেহমান সিন্ধি চার বছর ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকাভুক্ত ব্যক্তি। ধারণা করা হয়, আল-কায়েদার প্রতিষ্ঠাতা সৌদি নাগরিক ওসামা বিন লাদেন ও সংগঠনটির দ্বিতীয় প্রধান আয়মান আল জাওয়াহিরির সঙ্গে সিন্ধির বেশ কয়েকবার দেখা হয়েছিল। আবদুর রেহমান আল- কায়েদা ছাড়াও জইশ-ই-মুহাম্মদ এবং হরকাত-উল-জিহাদ ইসলামি সংগঠনকে অর্থ সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। 

এএফপি