'আফগান গার্ল'-এর গ্রেপ্তারে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরবত গুলা
শরবত গুলা

আলোচিত ‘আফগান গার্ল’ শরবত গুলার পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তান সরকার। পাকিস্তানের পেশোয়ারে আফগান কনস্যুলেটের এক কর্মকর্তা বলেছেন, শরবত গুলাকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (শরবত) আফগানিস্তানের নাগরিক এবং তাঁর দ্রুত মুক্তির জন্য আমাদের দূতাবাস উদ্যোগ নেবে।’ জাল পাকিস্তানি পরিচয়পত্র রাখার কারণে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফআইএ) শরবত গুলাকে গত বুধবার গ্রেপ্তার করে। ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে তখনকার সবুজ চোখের কিশোরী শরণার্থী শরবতের ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে প্রচার পান তিনি। প্রসঙ্গত, আফগানিস্তানের দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও সংঘাতের কারণে বহু লোক শরণার্থী হয়ে পাকিস্তানে পাড়ি দিতে বাধ্য হয়।
ডন