'টিম বিলাওয়াল' ওয়েবসাইট চালু, দ্বন্দ্বের গুঞ্জন চাঙা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির পক্ষে ‘টিম বিলাওয়াল’ নামে নতুন দুটি ওয়েবসাইট চালু হয়েছে। ওয়েবসাইট দুটি বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বিলাওয়ালের বিরোধের গুঞ্জন উসকে দিয়েছে। খবর ডনের।
ফেসবুক ও টুইটারে ‘টিম বিলাওয়াল’ নামে এই নতুন দুটি ওয়েব পাতা খোলা হয়। ফেসবুক পাতায় বলা হয়েছে, ‘পাকিস্তানের যুব সমাজের জন্য এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। দেশের জনসংখ্যার শতকরা ৬০ ভাগেরও বেশি তরুণ। আর বিলাওয়াল ভুট্টো তরুণ প্রজন্মের মাঝে আশার সঞ্চার করেছেন।’
পাকিস্তানকে এখন থেকে ‘যুব সমাজের নেতৃত্বে যুব সমাজের দ্বারাই’ চালিত হতে হবে বলে ওয়েবসাইটে বলা হয়।