'দেশদ্রোহীদের দল হোক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসমা
আসমা

পাকিস্তানে কথিত ‘দেশদ্রোহী’ নেতাদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব দিয়েছেন দেশটির বিশিষ্ট মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর। কোয়েটায় হাসপাতালে হামলার প্রতিবাদে গত সোমবার এক বিক্ষোভে অংশগ্রহণের পর সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসমা বলেন, স্বাধীনভাবে মত প্রকাশ করায় রাজনৈতিক নেতাদের ‘বিশ্বাসঘাতক’, ‘বিদ্রোহী’ বা ‘দলত্যাগী’ খেতাবে ভূষিত করা এক ফ্যাশন হয়ে উঠেছে। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘দেশের বেসামরিক লোক কেন দেশদ্রোহী হয়ে উঠবেন?’