'নতুন পাকিস্তান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব এখন এক নতুন পাকিস্তানকে দেখছে’—পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল শুক্রবার করাচি-হায়দারাবাদ মহাসড়কের ৭৫ কিলোমিটার অংশ উদ্বোধনের সময় এ কথা বলেন। নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়ে নওয়াজ বলেন, ইতিমধ্যে ওই মহাসড়কের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। তিনি বলেন, জনগণ এখন এক নতুন পাকিস্তান গড়ে উঠতে দেখছে। মহাসড়কগুলো এখন আর দূরের স্বপ্ন নয়। সব প্রতিশ্রুতি ২০১৮ সালের মধ্যে পূরণ হবে। অর্থনীতিকে মজবুত করতে তাঁরা দিন-রাত কাজ করছেন। ১৩৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের মহাসড়কটির নির্মাণকাজ ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল।
ডন