'নেহাতই দুর্ঘটনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান সোহেল আমান দাবি করেছেন, অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গত শুক্রবার গিলগিট-বালতিস্তানে তাঁদের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গত শনিবার পাকিস্তান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সোহেল আমান ওই দুর্ঘটনার জন্য কারিগরি ত্রুটিকেই দায়ী করেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে দুই বিদেশি কূটনীতিকসহ সাতজন নিহত হন। তাঁরা একটি পর্যটন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিমানবাহিনীর প্রধান বলেন, দুই পাইলটই ছিলেন অভিজ্ঞ। যান্ত্রিক কারণে অবতরণের আগে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে। এটা ছিল নেহাতই দুর্ঘটনা। পাকিস্তানের তালেবান একে তাদের হামলা দাবি করে বলেছে, প্রধানমন্ত্রী নওয়াজই ছিলেন লক্ষ্য।
ডন