প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পরিবারের সম্মান বাঁচানোর নামে এক ব্যক্তি তাঁর দুই বোনকে গুলি করে হত্যা করেছেন। মোহাম্মদ আসিফ নামের ওই ব্যক্তি বছর চারেক আগে একই অজুহাতে নিজের মাকে হত্যা করেছিলেন। আসিফ পলাতক রয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা আল্লাদিত্তা ভাট্টি বলেন, শাহিওয়াল জেলার নূরশাহ এলাকায় দুই বোনকে হত্যা করেন আসিফ। বোনদের ‘চরিত্র’ নিয়ে তাঁর সন্দেহ হওয়ায় এবং তাঁদের জীবনযাপন পছন্দ না হওয়ায় তাঁদের হত্যা করেন তিনি। পুলিশ জানায়, এর আগে মাকে হত্যা করলেও তাঁর পরিবার ক্ষমা করে দেওয়ায় তিনি মুক্তি পান। ডন