'পুনরুজ্জীবিত হচ্ছে' সামরিক আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠা বেসামরিক ব্যক্তিদের বিচারে বিতর্কিত সামরিক আদালত পুনরুজ্জীবিত করার ইচ্ছার ইঙ্গিত দিয়েছে সরকার। এ লক্ষ্যে সাংবিধানিক সংশোধনী আনতে শলাপরামর্শও শুরু হয়েছে। পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকের পর গত সোমবার তাঁর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নির্দিষ্ট সময়ের জন্য সামরিক আদালতগুলো সক্রিয় করতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন নিয়ে কেন্দ্রীয় সরকার এরই মধ্যে পরামর্শের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল সম্মত হয়েছে। ২০১৫ সালে পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে তালেবানের ভয়াবহ হামলায় শিক্ষার্থীসহ শতাধিক নিহত পরিপ্রেক্ষিতে ওই সামরিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। তবে এর মেয়াদ গত শনিবার শেষ হয়ে গেছে।
ডন