'বালুচরা অসভ্য' লেখা বই নিয়ে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসভ্য বালুচরা হত্যা ও লুণ্ঠন করে—পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান বইতে এমনটাই পড়ানো হচ্ছে। পাঠ্যবইয়ে লেখা এমন তথ্যে সরব হয়েছে পাকিস্তানের সিনেট। সিনেটে গত শুক্রবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন ন্যাশনাল পার্টির সদস্য মীর কবির। বিষয়টিতে নিন্দা জানিয়ে সিনেট সদস্য রাজা জাফরুল হক বলেন, এ ধরনের তথ্য পাঠবইতে স্থান পাওয়ার অর্থ ‘রাষ্ট্রের শরীরে পেছন থেকে ছুরি মারা’। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করার জন্যও দাবি জানান তিনি।