'বিষাক্ত' মদ খেয়ে ৪০ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দুধর্মাবলম্বীদের হোলি উৎসব উপলক্ষে মদ্য পানের পর ৪০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অনেকে। বিষাক্ত মদ পানের কারণে এই প্রাণহানি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এদের বেশির ভাগই দেশটির সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। ঘটনাটি গত সোমবারের হলেও পুলিশ গতকাল বুধবার বিষয়টি জানিয়েছে। সিন্ধু প্রদেশের তান মোহাম্মদ খান জেলার পুলিশ কর্মকর্তা ইরফান বালুচ গতকাল বুধবার বলেন, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই হিন্দু কোহলি সম্প্রদায়ের। রয়টার্স