প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের জন্য দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ দায়ী। মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক সিগেল। এ দাবির পক্ষে যুক্তি হিসেবে সিগেল বলেন, বেনজির ভুট্টো মৃত্যুর ঝুঁকিতে ছিলেন এবং সে কথা তিনি (বেনজির) পারভেজ মোশাররফকে জানিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁর নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেননি মোশাররফ। ১ অক্টোবর রাওয়ালপিন্ডিতে মার্ক সিগেলের চার পৃষ্ঠার জবানবন্দি রেকর্ড করা হয়। এতে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের একটি দেশের গোয়েন্দা সংস্থার শনাক্ত করা ফোন কল থেকে বেনজিরকে হত্যার পরিকল্পনার কথা জানা যায়। ফোনালাপ অনুযায়ী মোশাররফের তিন সহযোগী ওই পরিকল্পনার অংশ ছিলেন।
দ্য হিন্দু