'যেকোনো মূল্যে বিক্ষোভ হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

রাজধানী ইসলামাবাদে ২ নভেম্বর ‘যেকোনো মূল্যে’ বিক্ষোভ হবে বলে ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। বিক্ষোভ আয়োজন ‘আইনি ও সাংবিধানিক’ অধিকার বলে উল্লেখ করে ইসলামাবাদে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ইমরান খান বলেন, ‘কোনো প্রতারণা কিংবা ছলচাতুরী আমাদের ইসলামাবাদে অবস্থান গ্রহণকে ঠেকাতে পারবে না।’ এর আগে ইসলামাবাদ হাইকোর্ট ২ নভেম্বরের নির্ধারিত কর্মসূচিতে পিটিআই যেন রাস্তা বন্ধ কিংবা সড়কে কোনো যানবাহন রাখতে না পারে, সে জন্য রাজধানী কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এরপর পিটিআই-প্রধান দলের মধ্যে আলোচনার পর গতকালের সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ডন