'লাদেনের কাছ থেকে টাকা নিয়েছিলেন নওয়াজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে দাবি করেছেন এক লেখক। নিজের নতুন প্রকাশিত একটি বইয়ে ওই লেখক এ দাবি করেন। খবর দ্য ডন অনলাইনের।

‘খালিদ খাজা: শাহেদ ই আমান’ নামের ওই বইটির লেখক পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাবেক কর্মকর্তা খালিদ খাজার স্ত্রী শামামা খালিদ।
ওই বইয়ে বলা হয়েছে, জিয়াউল হকের শাসন অবসানের পর নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে জয় পেতে ওসামা বিন লাদেনের কাছ থেকে টাকা নিয়েছিলেন নওয়াজ শরিফ। ওই বইয়ের লেখক দাবি করেন, নওয়াজ শরিফ প্রতিজ্ঞা করেছিলেন, তিনি ক্ষমতায় গেলে পাকিস্তানে ইসলামি ধারার প্রচলন করবেন। তাঁর ওই কথা খাজা ও লাদেনকে আকর্ষণ করে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর নওয়াজ তাঁর সব প্রতিশ্রুতি থেকে সরে আসেন।