প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবাদীরা তাদের ‘হারিয়ে ফেলা গুরুত্ব’ ফিরে পাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররম উপত্যকায় শনিবার এক বোমা হামলায় ২৫ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। লস্কর-ই-ঝাংভি আল-আলামি নামের একটি সংগঠন সাংবাদিকদের কাছে মুঠোফোনে বার্তা পাঠিয়ে বলেছে, তারা ও জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শেহরিয়ার মেসুদ পক্ষ এ হামলায় জড়িত।