প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার বলেছেন, দেশটির গোপন সামরিক আদালতের কার্যক্রম বৈধ। এমনকি সেনা আদালতে বেসামরিক লোকজনেরর মৃত্যুদণ্ড দেওয়ারও বৈধতা দিয়েছেন দেশটির এ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত পাকিস্তানের শাসনক্ষমতায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ আরও জোরদার করবে এবং এতে বেসামরিক কর্তৃপক্ষের অধিকার খর্ব হবে বলে সমালোচকেরা মনে করছেন। পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে গত বছর তালেবান জঙ্গিরা ১৩৪টি শিশুকে গুলি করে হত্যা করার পর সামরিক আদালতকে জঙ্গিদের বিচারের ক্ষমতা দেওয়া হয়। সরকারের যুক্তি ছিল, বেসামরিক কর্তৃপক্ষ জঙ্গিদের দোষী সাব্যস্ত করতে ভয় পায়। রয়টার্স