'হি নেমড মি মালালা' প্রচার করবে ন্যাশনাল জিওগ্রাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘হি নেমড মি মালালা’ প্রচার করবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। আগামী অক্টোবরে ফক্স সার্চলাইট পিকচার এই তথ্যচিত্রটি মুক্তি দেবে।
১৭১টি দেশে ৪৫টি ভাষায় এটি প্রচার করা হবে। আজ শনিবার দ্য হিন্দুর এক খবরে এ তথ্য জানানো হয়।
মার্কিন চলচ্চিত্র পরিচালক ডেভিস গুয়েনহেইম তথ্যচিত্রটি তৈরি করতে গিয়ে ১৮ মাস মালালা, তার বাবা ও পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা কোর্টনি মোনরো এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি চলচ্চিত্র যা কেবল আপনাকে কেবল অবিশ্বাস্যরকম অনুপ্রাণিতই করবে না, সত্যিকারভাবে আপনাকে ভিন্নতর কিছু করতে উজ্জীবিত করবে।’
১৫ বছর বয়সে মালালার ওপর তালেবান হামলার আগে ও পরে তার জীবন নিয়ে এ তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।