ফিরে দেখা: রাতে নাটক, ভোরে আক্রমণ
আজ থেকে ৮৭ বছর আগে এক একনায়কের উগ্র জাত্যভিমান, চরম প্রতিশোধস্পৃহা আর সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা বিশ্বকে ঠেলে দিয়েছিল এক ভয়াবহ যুদ্ধের মুখে। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ভোররাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই পোল্যান্ডে আকস্মিক আক্রমণ চালিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলার।