পুতিনের কৌশলে ট্রাম্পের কি নতি স্বীকার

শুভেচ্ছা বিনিময় করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে এলমেনডর্ফ–রিচার্ডসন ঘাঁটিতে

ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে গিয়ে পুতিনের কাছে নমনীয় হয়েছেন। পুতিন যুদ্ধবিরতির আগে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি করতে চান। ট্রাম্প দোনেৎস্ক ও লুহানস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের শর্ত মেনে দনবাসের নিয়ন্ত্রণ রাশিয়াকে ছেড়ে দিতে রাজি হয়েছেন। তাতে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ট্রাম্পের ওপর আরও অবিশ্বাসী হবেন বলেই ধারণা করা হচ্ছে। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকলেও পুতিন পিছু হটছেন না। এই প্রেক্ষাপটে আজ জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসছেন ট্রাম্প।