ইতিহাসের এই দিনে: নিউজিল্যান্ডে ভিড়ল ব্রিটিশ ঔপনিবেশিক জাহাজ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: রয়টার্স

সময়টা ১৮৫০ সালের ১৬ ডিসেম্বর। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে পৌঁছায় ব্রিটিশ ঔপনিবেশিক জাহাজ। এতে ছিলেন ব্রিটিশ বসতি সম্প্রসারণকারীরা। কেন্টারবুরি অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উপনিবেশ স্থাপনের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডে পাড়ি জমান তাঁরা।

আরও পড়ুন

তাং সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ

৭৫৫ সাল, চীনে তখন চলছে ঐতিহ্যবাহী তাং সাম্রাজ্যের শাসন। ওই বছরের ১৬ ডিসেম্বর সেনা কর্মকর্তা আন লুশান বিদ্রোহ করে বসেন। চ্যান্সেলর ইয়াং গুওঝংয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। এর জেরে তাং সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়।

আরও পড়ুন

মাউন্ট ফুজিতে অগ্ন্যুৎপাত

জাপানের মাউন্ট ফুজি
ছবি: রয়টার্স

জাপানের মাউন্ট ফুজি আগ্নেয়গিরিতে ১৭০৭ সালের ১৬ ডিসেম্বর ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এতে লাভা ও ছাই গিয়ে পড়ে প্রায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল দূরের ইদো (বর্তমান টোকিও) শহরে।

আরও পড়ুন

ব্রিটিশ জাহাজে হামলা

১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের বোস্টন পোতাশ্রয়ে অবস্থান করা একটি ব্রিটিশ পণ্যবাহী জাহাজে হামলা চালান উপনিবেশবিরোধী আন্দোলনকারীরা। মূলত ব্রিটিশ পার্লামেন্টকে কর দেওয়ার প্রতিবাদে ছিল এ বিক্ষোভ। ওই সময় জাহাজ থেকে বিপুল চা–পাতা পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনা ‘বোস্টন টি পার্টি’ নামে পরিচিতি পায়।

আরও পড়ুন
আরও পড়ুন